বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে থেকে ছিটকে গেলেন মার্শ-হেড

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৬, ১০:৫৩আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:৫৩

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। চোট ও ব্যক্তিগত কারণে নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ এবং তারকা ব্যাটার ট্রাভিস হেড সিরিজ থেকে ছিটকে গেছেন। তাদের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস।

গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি মার্শ, হেড। মার্শ গোড়ালির চোটে ভুগছেন, আর ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন হেড।

এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না লেগ স্পিনার তানভীর সাংহাও। তবে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে মার্শ দলের সঙ্গে বাংলাদেশে আসবেন।

পাকিস্তান সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও তরুণ ব্যাটার অলি পিক ও হার্ডহিটার ম্যাট শর্টকে বাংলাদেশ সফরের জন্য দলে রেখে দেওয়া হয়েছে।

তানভীর সাংহার পরিবর্তে সুযোগ পেয়েছেন অফ স্পিনার টড মারফি। সাতটি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও অস্ট্রেলিয়ার হয়ে এখনও সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি তার।

জাতীয় নির্বাচক টনি ডডেমেইড বলেছেন, ‘আমরা আশা করেছিলাম মিচেল মার্শ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবে। কিন্তু গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার আরও সময় লাগছে।’

ট্রাভিস হেড সম্পর্কে ডডেমেইড বলেছেন, ‘বাংলাদেশ সফরে দুই সিরিজের জন্যই তাকে প্রাথমিকভাবে দলে রাখা হয়েছিল। পরবর্তীতে তাকে ব্যক্তিগত ছুটি দেওয়া হয়েছে।’

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডুয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলিভার পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।

 

/এফআইআর/
সম্পর্কিত
চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা
‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’
সাইবার তদন্ত সংস্থার জেরার মুখে পাকিস্তানের দুই তারকা 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ