সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১৬:০১আপডেট : ১৯ জুন ২০২৬, ১৬:০১

সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি পথসভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাতে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বাবুল শেখ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে বাবুল শেখকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনি পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে এবং নাশকতার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারকে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাদী হয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে মামলা করেন।

ওসি হাবিবুর রহমান জানান, ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল শেখকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, স্বস্তি ফিরবে কবে?
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবর গ্রেফতার
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি