‎ঈদের ছুটিতে মোটরসাইকেলে ফিরছেন বাড়ি, ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত

লালমনিরহাট প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১২:৪৮আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:৫৪

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তানসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৬টায় পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অপর এক শিশুকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎নিহতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য মঙ্গলবার সকালে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ‎এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের এক ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

‎হাতীবান্ধা হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেলে চার জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিন জন মারা গেছেন এবং অন্যজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা সাবিনা বলেন, ঘটনাস্থলেই দুর্ঘটনার শিকার নারী মারা গেছেন। আর হাসপাতালে অন্য দুই জন মারা যান। আরেক শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চীনে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াত আমির 
ডেমরায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের
রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প