ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ২১:২৭আপডেট : ০৩ জুন ২০২৬, ২১:২৭

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিন জন‌কে সি‌লেটের এম এ জি ওসমানী মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়।

বুধবার (০৩ জুন) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কাশীপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনার সমর্থকরা ২-০ গোলে জয়ী হন। খেলা শেষে দুই পক্ষের মধ্যে শুরু হয় কথার লড়াই। তবে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়।

কালকের ঘটনার জের ধরে আজ দুপু‌রে আবারও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত‌দের ম‌ধ্যে ২২ জন‌কে হ‌বিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতা‌লে ভ‌র্তি করা‌ হয়। এর মধ্যে গুরুতর আহত তিন জনকে সি‌লেটের এম এ জি ওসমানী মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়।

কা‌শীপুর গ্রা‌মের বা‌সিন্দা সিরাজ মিয়া ব‌লেন, ‘ফুটবল খেলা আনন্দের উৎস হওয়ার কথা। সেখানে জয়-পরাজয়ের উত্তাপে যদি এমন সংঘর্ষ হয়, তাহলে খেলার আনন্দ আর রইলো কোথায়?’

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‌‘ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এএম/ 
সম্পর্কিত
‘দালাল’ বলায় ডিসি অফিসে বিএনপির দুই নেতার মারামারি
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ফের দুঃসংবাদ
সর্বশেষ খবর
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়