‘দালাল’ বলায় ডিসি অফিসে বিএনপির দুই নেতার মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ২৩:০১আপডেট : ০৭ জুন ২০২৬, ২৩:০১

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারি ফেরাতে গিয়ে এক অফিস সহকারী আহত হয়েছেন। এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে একটি ফুলের টব। এ ঘটনায় জেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দোতলার বারান্দায় এ ঘটনা ঘটে। গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ আজিজুল হক এবং কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের মধ্যে এ মারামারি হয়। এতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। দুজন মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘দালাল’ বলেন তোফাজ্জল। পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, তোর বাপ দালাল’ তোফাজ্জলকে বলেন আজিজুল। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি এবং চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। একপর্যায়ে আজিজুল বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করেন। এতে টবটি ভেঙে যায়। এ সময় জেলা প্রশাসকের দেহরক্ষী পুলিশের সদস্য মো. জাকির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী জনিসহ অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে জনি আহত হন।

এ ব্যাপারে জানতে হাফেজ আজিজুল হক ও তোফাজ্জল হোসেনের মোবাইলে ফোন করা হলে তারা ঘটনার জন্য একে-অপরকে দোষারোপ করেন।

দুই নেতার এ ধরনের কাণ্ডে বিব্রত বিএনপি নেতারাও। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, ‘হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।’

/এএম/ 
সম্পর্কিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ