এমপিও’র দাবিতে সড়কে প্রতিবন্ধী স্কুল শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ১৭:৪৩আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৭:৪৩

প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তি করণের এক দফা দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের প্রবেশমুখে তারা অবস্থান নেন। এর আগে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলাবাহিনীর বাধায় আটকে যান। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল উপদেষ্টার কার্যালয়ে যান। সেখানে প্রেস সচিবের সঙ্গে কথা বলে তাদের দাবির কথা জানান। শিক্ষকরা দাবি আদায়ে লিখিত আশ্বাস না পাওয়ায় সড়কে অবস্থান নেন।

এ বিষয়ে জাতীয় প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আহাদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের এমপিওভুক্তকরণে সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০২০ সালে এক প্রজ্ঞাপন জারি করে। তখন আমরা অনলাইনে আবেদন করেছিলাম। কিন্তু সেই তালিকা এখনও সমাজকল্যাণ মন্ত্রণালয় আমলে নেয় নাই। বিগত সরকার আমাদের বিভিন্ন সময় আশ্বস্ত করেছিল। সে সময় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অডিট করেছিল টাকার বিনিময়ে। সমাজকল্যাণ অধিদফতরের একটা সিন্ডিকেট আছে। যারা অডিটের নামে টাকা আদায় করে আসছিল। তারা প্রত্যেক শিক্ষকের কাছ থেকে লাখ লাখ টাকা দাবি করে। সবার পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব হয়নি।

আহাদুল আরও বলেন, যেহেতু এখন সুশাসন প্রণয়নের সরকার এসেছে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র সংস্কারে কাজ করছে। তাই আমরা সারা দেশের শিক্ষকরা ২০০৯ ও ২০১৯ শিক্ষা নীতিমালার আলোকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি আদায়ে জড়ো হয়েছি। আশা করছি তিনি আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন।

/এবি/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?