কোন তিনজনের কাছে কৃতজ্ঞ অপু বিশ্বাস!

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৫, ২০:১৪আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৩:০০

এবারের জন্মদিনে (১১ অক্টোবর) অপু বিশ্বাস তার ভক্তদের সুসংবাদ দিয়েছিলেন যে, তিনি প্রথমবারের মতো পডকাস্টে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ, ২০ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন স্টুডিও’র ইউটিউব চ্যানেলে রাত দশটায় উন্মুক্ত হবে তার পডকাস্ট ‘অপুর পাঁচালী’র প্রথম পর্ব। এখন থেকে প্রতি সোমবার রাত দশটায় প্রচার হবে এই পডকাস্ট শো।

প্রথম পর্বের পডকাস্টে বগুড়া থেকে ঢাকায় এসে জায়গা করে নেওয়ার প্রথম জীবনের গল্প বলেছেন অপু বিশ্বাস। অনেককে স্মরণ করেছেন। তবে তিনজন মানুষকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন। কোন তিনজন তা জানা যাবে আজকের পর্বেই।

প্রথম পডকাস্ট-এর অনুভূতি প্রকাশে নায়িকা বললেন, ‘এভাবে নিজের কথা বলতে পারা অন্যরকম ব্যাপার। কতো কিছু মনে পড়ে গেলো পডকাস্টে বসে। সেই কাল সকালে, ও আমার ছেলে, কোটি টাকার কাবিন থেকে আজ পর্যন্ত যে দর্শকেরা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের সবার জন্য আমার এই পডকাস্ট উৎসর্গ করলাম।’

আইজ অন সূত্রে জানা গেছে শাকিব খানের সাথে বিয়ে এবং সন্তান জয়কে নিয়ে অপু বিশ্বাস নানা কথা বলেছেন ‘অপুর পাঁচালী’র পরবর্তী পডকাস্টগুলোতে।

বলা জরুরি, মূলত তার নাম অবন্তী বিশ্বাস। সিনেমার সুবাদে হয়ে ওঠেন অপু বিশ্বাস। জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর।

টিজার:

২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে অভিষেক হয় তার। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। টানা ৭২টি (কম/বেশি) চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

এর মধ্যে দুজনের প্রেম, বিয়ে, বাচ্চার জন্ম। অবশেষে অনেক নাটকীয়তা পেরিয়ে বিচ্ছেদের সুর। রিল লাইফে তাদের আর মিলন না হলেও পুত্র জয়ের সুবাদে রিয়েল লাইফে এখনও তাদের সংযোগ রয়েছে।

/এমএম/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
বিনোদন বিভাগের সর্বশেষ
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন