সকলকে সতর্ক করলেন সাবিলা

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৮

সম্প্রতি অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক ফটোকার্ড ছড়িয়েছে। যার মাধ্যমে আসছে নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা রয়েছে বলে মনে করছেন অভিনেত্রী।

এতে সাবিলার ছবি দিয়ে লেখা রয়েছে- 
২৪ এর আকাঙ্ক্ষার সাথে বিএনপিকে বেমানান মনে হয়। সত্যিকারের পরিবর্তন চাইলে আওয়ামী লীগ-বিএনপিকে বাদ দিয়েই নতুন প্রজন্মের চিন্তা করা উচিত। 
সাবিলা নূর 
জনপ্রিয় অভিনেত্রী
আপনি কি মনে করেন?  সাবিলা নূর ফেসবুকে ভাইরাল হওয়া এই ফটোকার্ডটি ‘শতভাগ ভুয়া’ বলে নিশ্চিত করেছেন সাবিলা নূর।

এই অভিনেত্রী তার ফ্যান পেইজে এক পোস্টের মাধ্যমে জানান, তার নাম জড়িয়ে প্রচারিত কার্ডটি পুরোপুরি ভুয়া। সাবিলা আরও জানান, কোনও বিষয়ে তার ব্যক্তিগত বক্তব্য থাকলে তা কেবলমাত্র দেশের মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।

তিনি বলেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনও আমি কোনও বিষয়ে বক্তব্য দেই, তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।’ সাবিলা নূর একইসঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও নিয়েও উদ্বেগ প্রকাশ করে দর্শকদের সচেতন থাকার আহ্বান জানান সাবিলা নূর।

এআই-এর অপব্যবহার প্রসঙ্গে সাবিলা বলেন, ‘সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও-এর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যা একেবারেই কাম্য নয়। হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন। তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।’

সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে সাবিলা বলেন, ‘আমার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। আশা করছি ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’ শাকিব খান ও সাবিলা বলা দরকার, শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে রানিকীয় অভিষেক হয়েছে সাবিলা নূরের। এরপর সম্প্রতি শেষ করেছেন শরিফুল রাজের ‘বনলতা এক্সপ্রেস’। বিপরীতে ছেড়েছেন টিভি/ইউটিউব নাটক!

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
সাবিলাকে নিয়ে শুরু...
সাবিলাকে নিয়ে শুরু...
বিনোদন বিভাগের সর্বশেষ
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?
প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?
চঞ্চল আঁকলেন মেসির ছবি, বুবলি লিখলেন—আহা ব্রাজিল!
চঞ্চল আঁকলেন মেসির ছবি, বুবলি লিখলেন—আহা ব্রাজিল!
কমেডি শো মাতাবেন আলিয়া ও শর্বরী
কমেডি শো মাতাবেন আলিয়া ও শর্বরী