হাতে-কলমেই ‘সুখের সন্ধান’ পাচ্ছেন চীনা তরুণরা

ফয়সল আবদুল্লাহ
২০ জুন ২০২৬, ১০:০১আপডেট : ২০ জুন ২০২৬, ১০:০১

বেইজিংয়ের সানলিতুন এলাকার একটি গয়না তৈরির স্টুডিওতে তরুণ-তরুণীরা নিজের হাতেই আংটিতে খোদাই করছেন। ফুটিয়ে তুলছেন চীনা রাশিচক্রের চিহ্ন, বিশেষ তারিখ কিংবা ভালোবাসার প্রতীক। শুধু গয়না নয়, মৃৎশিল্প, সুগন্ধি তৈরি, সিলমোহর খোদাইসহ নানা ধরনের হস্তশিল্পের কার্যক্রম এখন চীনের তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

চীনের তরুণরা এখন পণ্যের সঙ্গে অভিজ্ঞতাও চান। এ কারণে তৈরি হয়েছে নতুন এক প্রবণতা, যাকে বলা হচ্ছে ‘অভিজ্ঞতাভিত্তিক ভোগ’। বাজার থেকে তৈরি পণ্য কেনার বদলে নিজের হাতে কিছু তৈরি করার মধ্যেই তারা খুঁজে পাচ্ছেন আনন্দ, সৃজনশীলতা এবং ব্যক্তিগত সংযোগের অনুভূতি।

বেইজিংয়ের বাসিন্দা শি ইয়ু বললেন, ‘নিজের হাতে কিছু বানানোর মূল্য দোকান থেকে কেনা জিনিসের চেয়ে বেশি। এতে আবেগ ও আন্তরিকতার ছাপ থাকে।’ তিনি শুধু স্টুডিওতেই নয়, অনলাইনেও ডিআইওয়াই কিট কিনেও বন্ধু ও পরিবারের জন্য উপহার তৈরি করেন।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির মোট মাথাপিছু ভোগব্যয়ের ৪৬.১ শতাংশই ছিল সেবাভিত্তিক খাতে। একই সময়ে অভিজ্ঞতাভিত্তিক ভোগের বাজার ১৮ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়, যা আগের বছরের তুলনায় ২২.৬ শতাংশ বেশি। ২০২৬ সালে এ বাজার ২২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি চীনের ভোগব্যবস্থায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। মানুষ এখন কেবল পণ্য নয়, অভিজ্ঞতা ও আবেগকেও মূল্য দিচ্ছেন।

সপ্তাহান্তে চীনের বিভিন্ন হস্তশিল্প স্টুডিও ভিড়ে পরিপূর্ণ থাকে। পরিবার, বন্ধু কিংবা যুগলরা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান নিজেদের হাতে কিছু তৈরি করতে। অনেকের কাছে এটি ব্যস্ত জীবন থেকে সাময়িক মুক্তি পাওয়ারও একটি উপায়।

হস্তশিল্পের মাধ্যমে তরুণরা চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গেও নতুন করে পরিচিত হচ্ছেন। ধূপ তৈরি, সিলমোহর খোদাই, কাগজ কাটা, বাঁশ বুনন কিংবা ল্যাকার শিল্পের মতো প্রাচীন শিল্পরূপ শেখার সুযোগও তৈরি হয়েছে বিভিন্ন স্টুডিওতে।

চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি জাদুঘর ইতোমধ্যে ১৫টি স্থায়ী হস্তশিল্পভিত্তিক কর্মসূচি চালু করেছে। উৎসব ও বিশেষ দিবসগুলোতে এসব কার্যক্রমের চাহিদা আরও বেড়ে যায়।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম তৌয়িনে ‘ডিআইওয়াই‌ হস্তশিল্প’ হ্যাশট্যাগে ৩৫০ বিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। অনেকে এসব ভিডিও দেখে শুধু শখ পূরণই করছেন না, বরং ছোট ব্যবসাও শুরু করছেন।

শিল্পখাতের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনে ৬ হাজার ৯৫৫টি নতুন হস্তশিল্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশের বেশি।

বিশেষজ্ঞদের মতে, অভিজ্ঞতাভিত্তিক ভোগ এবং হস্তশিল্প খাতকে উৎসাহিত করতে চীন সরকার বিভিন্ন নীতিগত সহায়তা দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে এ খাত আরও বিস্তৃত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

সূত্র: সিএমজি

 

/এএ/
সম্পর্কিত
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন প্রথম দফার বৈঠক শেষ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি