যাত্রী ও কর্মীদের অনুদানে শিশুদের পাশে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ০০:০৮আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০০:০৮

এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের শিশুদের কল্যাণে কাজ করে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটসের একটি ফাউন্ডেশন আছে। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এমিরেটসের ফ্লাইটগুলোর যাত্রী ও কর্মীদের অনুদানের ওপর ভিত্তি করে এটি পরিচালিত হচ্ছে। 
অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানটি ১৮ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে। শিশুদের নিরাপদ আশ্রয় ও মৌলিক চাহিদা যেমন– খাদ্য ও মেডিক্যাল সেবা প্রদান এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি নিয়ে বিভিন্ন প্রকল্পে সহায়তা অব্যাহত রাখে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন।


গত ২০ নভেম্বর সারাবিশ্বে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে এমিরেটসের সভাপতি ও এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার টিম ফ্লার্ক বলেন, ‘ভবিষ্যৎ গঠনে শিশুরা সারাবিশ্বের কাছে একটি সম্মিলিত আশা। তাই সব ধরনের সুযোগ ও মর্যাদা তাদের প্রাপ্য।’

এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের শিশুদের কল্যাণে কাজ করে বর্তমানে বিশ্বের ১২টি দেশে মোট ১৯টি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন। এটি যেসব সংস্থাকে সহায়তা দিয়ে থাকে সেই তালিকায় রয়েছে– দরিদ্র শিশুদের আবাসন ও সুরক্ষা নিয়ে কাজ করা ফিলিপাইনের ভিরলানি ফাউন্ডেশন, কেনিয়ার বস্তি এলাকার শিশুদের নার্সারি ও প্রাথমিক শিক্ষা প্রদানকারী লিটল প্রিন্স নার্সারি অ্যান্ড স্কুল, গত বছর শতাধিক শিশুর প্লাস্টিক সার্জারির জন্য মেডিক্যাল সেচ্ছাসেবক পাঠানো ইতালির এনজিও ইমারজেনজা সরিসি এবং কমিউনিটি ভিত্তিক শিক্ষা কেন্দ্রগুলোর মাধ্যমে তিন হাজার কন্যাশিশুকে শিক্ষা প্রদান করা ভারতের ইমপ্যাক্ট।

এমিরেটস গ্রুপ ও এর বন্ধু প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক কর্মীরা এনজিও ও কমিউনিটি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের কাজ করে থাকে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার