মতিঝিলে গুলি করে ডলার ছিনতাইয়ের ঘটনায় দুদিন পর মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জুন ২০২৬, ১৮:৪০আপডেট : ১০ জুন ২০২৬, ১৮:৪০

রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুদিন পর মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী লোকমান হোসেন মতিঝিল থানায় এ মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার (১০ জুন) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জুন দুপুরে আদমজী কোর্ট এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকে থাকা ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে রিকশায় রওনা দেন লোকমান হোসেন। মতিঝিল এলাকায় পৌঁছালে দুপুর ২টা ৫৬ মিনিটে জনতা ব্যাংকের করপোরেট শাখার পূর্ব পাশে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে।

দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে এক দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লোকমানের ডান হাতের কনুইয়ের নিচে এবং ডান পায়ের হাঁটু ও তার ওপরে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ব্যাগে ১৭ হাজার মার্কিন ডলার (প্রায় ২০ লাখ ৭৫ হাজার টাকা) এবং আরও কিছু বৈদেশিক মুদ্রা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় লোকমান হোসেনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
চলন্ত বাইকের চালককে ইটের আঘাত, তিন আসামি কারাগারে
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে আহত সেই নারীর মৃত্যু
রাজধানী‌তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প