মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা যুবক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ২২:৪৮আপডেট : ১৯ জুন ২০২৬, ২২:৪৮

রাজধানীর পল্লবী এলাকায় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। আটক যুবকের নাম মো. মানিক (২৯)।

শুক্রবার (১৯ জুন) দুপুরে কালশী মোড়ে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী ট্রাফিক মিরপুর বিভাগের বরাত দিয়ে জানান, দুপুরে ট্রাফিক পল্লবী জোনের কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলী। এ সময় একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেন তিনি।

চালকের সঙ্গে কথা বলার সময় সার্জেন্ট দেখতে পান, একজন ছিনতাইকারী গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছেন। পরিস্থিতি বুঝে তিনি ধাওয়া করে মানিককে হাতেনাতে আটক করেন। পরে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পরে আটক মানিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা, থাকবে ১৮ হাজার পুলিশ
রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি