চট্টগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৬, ২১:১৯আপডেট : ২২ জুন ২০২৬, ২১:১৯

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্লা (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে তাকে আটক করে।

বিজিবি জানায়, আটক পুটন মোল্লা ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাদল মোল্লা।

এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা দৃঢ়, সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের কার্যক্রমে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নয়’ বাংলাদেশ
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বশেষ খবর
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ