গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়

জীবনযাপন ডেস্ক 
০২ জুন ২০২৬, ০৯:৩৪আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:৩৪

গরমের দিনে শরীরকে সতেজ ও চাঙা রাখতে প্রাকৃতিক উপাদানের পানীয়ের বিকল্প নেই। জিরা ও তেঁতুলের সমন্বয়ে তৈরি এই ঠাণ্ডা পানীয় শুধু স্বাদেই অনন্য নয়, স্বাস্থ্যগত দিক থেকেও বেশ উপকারী। জিরা হজমশক্তি বাড়াতে এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। অন্যদিকে তেঁতুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান শরীরকে সতেজ রাখার পাশাপাশি পানিশূন্যতা দূর করতেও সহায়ক। তাই গরমে এক গ্লাস জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয় এনে দিতে পারে স্বস্তি ও প্রশান্তি।

জিরা-তেঁতুলের ঠাণ্ডা

উপকরণ (দুজনের জন্য):
ভাজা জিরার গুঁড়ো ১ চা-চামচ, আখের গুঁড়ো ৩ টেবিল-চামচ, চিনি ৩ টেবিল-চামচ, পানি দেড় কাপ, তেঁতুলের ক্বাথ ৪ চা-চামচ, লেবুর রস ৪ চা-চামচ, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়ো সিকি চা-চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালি:
প্রথমে পানি, আখের গুঁড়ো ও চিনি ভালোভাবে মিশিয়ে গুলে নিন। এরপর এতে তেঁতুলের ক্বাথ, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও লবণ যোগ করে মিশিয়ে নিন। মিশ্রণটি ছেঁকে নিয়ে ভাজা জিরার গুঁড়ো যোগ করুন এবং ভালোভাবে নেড়ে নিন। এরপর পুদিনাপাতা কুচি মিশিয়ে পাত্রটি ঢেকে প্রায় এক ঘণ্টা ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে গ্লাসে ঢেলে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

স্বাদে টক-মিষ্টি ও সুগন্ধে ভরপুর এই পানীয় গরমের দিনে পরিবার ও অতিথি আপ্যায়নের জন্য হতে পারে একটি স্বাস্থ্যকর ও সতেজকর আয়োজন।

/এমএএল/
সম্পর্কিত
কাঁঠালের বিচিতে দেশি মুরগি
গ্রামীণ স্বাদের পালং শাকে টেংরা মাছ
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন