দু-একদিনের মধ্যেই ফেরত পাঠানো হবে মিয়ানমারের সেনাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫

মিয়ানমারে চলমান অস্থিরতায় সেখান থেকে পালিয়ে আসা সৈন্যদের দুই-একদিনের মধ্যেই জাহাজে করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘পালিয়ে আসার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের সম্পূর্ণ নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নেয়। একইসঙ্গে আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবির তথ্য অনুযায়ী, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), মিয়ানমার সেনাবাহিনী, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার ৩২৮ জন মিয়ানমান নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনও ঝামেলা নেই। আত্মরক্ষার জন্য তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন।’ তিনি বলেন, ‘মিয়ানমার শিগগিরই জাহাজে করে বিজিপি সদস্যদের ফেরত নেবে। একইসঙ্গে বাংলাদেশের সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদে বিএনপির কোনও অস্তিত্ব নেই। সুতরাং, তারা বিরোধী দল নয়। বিএনপি দেশে সব সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে পুলিশ সচেষ্ট ছিল বলে তাদের পরিকল্পনা সফল হয়নি।’

আরও পড়ুন:

মিয়ানমার থেকে আজও আসছে গুলির শব্দ

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সন্তানসহ সীমান্তে আটকে পড়া দম্পতি জানালেন তারা কোন দেশের বাসিন্দা
পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক
ধর্ষণের কোনও ছোট-বড় সংজ্ঞা নেই, সবই সমান অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি