মিয়ানমার থেকে আজও আসছে গুলির শব্দ

টেকনাফ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদের ওপারে আজও গোলাগুলি হচ্ছে। এ ছাড়া উখিয়া সীমান্তের ওপারেও কয়েকটি জায়গায় গোলাগুলি হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ পান সীমান্তের লোকজন। তবে সীমান্ত দিয়ে যাতে নতুন করে অনুপ্রবেশ ঘটতে না পারে সেজন্য বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।

জানা গেছে, মিয়ানমারের বিদ্রোহীরা টেকনাফ অংশে দেশটির শহর বলিবাজার ও কুমিরখালী ঘাঁটি দখল নিতে চাচ্ছে। দেশটি সরকারি বাহিনী প্রতিরোধ করছে। এই নিয়ে চলছে তুমুল সংঘর্ষ। কুমিরখালী ঘাঁট বড় হাওয়ায় বিদ্রোহীরা সহজে দখল নিতে পারছে না।

হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা শাহিন আলম জানান, সীমান্তে সকাল থেকে থেমে থেমে গুলিবর্ষণ হচ্ছে। এখানকার লোকজন খুব ভয়ভীতির মধ্য রয়েছে।

এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, তার এলাকায় হোয়াইক্যংয়ে নাফ নদের ওপারে গুলির শব্দ শোনা যাচ্ছে। লোকজনকে সর্তক থাকতে বলা হয়েছে। কিন্তু সীমন্ত দিয়ে কোনও লোকজন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরাও সর্তক অবস্থানে আছি।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে কিছু জায়গায় গুলিবর্ষণের খবর পেয়েছি। তবে অন্যদিনের তুলনায় সীমান্তে গোলাগুলি কমেছে। লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্তক অবস্থানে রয়েছি। এখন পর্যন্ত ১৩৭ রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে।

এদিকে রাখাইনের একটি শহর নিজেদের দখলে নিয়ে নেয় আরাকান আর্মি। এরপর আশপাশের গ্রামে তীব্র গোলাগুলি শুরু হয়। গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসা ৩৩০ জন বিজিপি সদস্য। যাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
সর্বশেষ খবর
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক