লেবাননে নিহত দুজনের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১৪:৩৫আপডেট : ০৭ জুন ২০২৬, ১৪:৩৫

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় গত ১১ মে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ দেশে পৌঁছেছে। রবিবার (৭ জুন) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে মরদেহ দুটি গ্রহণ করেন। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতদের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আফসার আলী ও মা আজেয়া খাতুন। অপরদিকে, নিহত মো. নাহিদুল ইসলাম নাহিদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের বাসিন্দা। তার বাবা মো. আব্দুল কাদের ও মা নূরনাহার খাতুন।
 
মরদেহ বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-০৪২৭ গত ৫ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-০৬৪২-এ মরদেহ দুটি আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে। দূতাবাস সংশ্লিষ্ট লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সার্টিফায়েড পুলিশ রিপোর্ট, মরদেহ দেশে পাঠানোর অনুমতিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেমধ্যপ্রাচ্যে কি নতুন সামরিক কৌশলের পরীক্ষা করছে ইরান
‘সরকার মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে’
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
সর্বশেষ খবর
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
জাতীয় বাজেট: রাজস্ব সংকট সামলে প্রবৃদ্ধির পথে চলার প্রত্যয়
জাতীয় বাজেট: রাজস্ব সংকট সামলে প্রবৃদ্ধির পথে চলার প্রত্যয়
ফিশিং স্ক্যাম: এক ক্লিকেই হারাতে পারেন অর্থ ও ব্যক্তিগত তথ্য
ফিশিং স্ক্যাম: এক ক্লিকেই হারাতে পারেন অর্থ ও ব্যক্তিগত তথ্য
শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ
মেসি-রোনালদো-নেইমারের শেষ অধ্যায়শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ
সর্বাধিক পঠিত
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!