অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেবো না: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৬, ১৭:৩৩আপডেট : ১২ জুন ২০২৬, ১৭:৩৩

অর্থপাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, তিনি বলেন, ‘‘যারা দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, তাদের আমরা শান্তিতে থাকতে দেবো না।’’

শুক্রবার (১২ জুন) বিকালে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কার্যক্রম সম্পর্কে গভর্নর বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের একটি ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ কাজ করছে এবং এ বিষয়ে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।’’

তিনি বলেন, “বিশ্বব্যাপী পাচার হওয়া সম্পদ উদ্ধারের সাফল্যের হার দুই শতাংশেরও কম এবং এ ধরনের প্রক্রিয়ায় সাত থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু তাই বলে আমরা চেষ্টা বন্ধ করব না।”

গভর্নর জানান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সহায়তায় বিদেশে থাকা কিছু সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। অর্থ পাচারকারীদের শনাক্ত ও সম্পদ উদ্ধারে যৌথ তদন্ত দলও নিয়মিত কাজ করছে।

তিনি বলেন, “যারা দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, তাদের আমরা শান্তিতে থাকতে দেবো না। তারা যে দেশেই যাক, যেখানেই থাকুক, আমরা তাদের অনুসরণ করে যাব। ইতোমধ্যে কিছু অর্থ উদ্ধারের ক্ষেত্রেও প্রাথমিক সাফল্য এসেছে, যা সময়মতো বিস্তারিত জানানো হবে।’’

/জিএম/এপিএইচ//
সম্পর্কিত
সম্পূরক বাজেট হচ্ছে ‘খায়-দায় জব্বার মোটা হয় আব্বাস’: ওবায়দুল্লাহ সালাফী
ঋণের উল্লম্ফন, সুদের ফাঁদে বাজেট
সম্পূরক বাজেট আলোচনায় সংসদে চানাচুরের পুষ্টিগুণ
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
আমাদ দিয়ালোর জাদুকরী ফিনিশ, জয়ের দ্বারপ্রান্তে আইভরি কোস্ট
আমাদ দিয়ালোর জাদুকরী ফিনিশ, জয়ের দ্বারপ্রান্তে আইভরি কোস্ট
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী