শুভেন্দুকে থামান, মোদি সরকারকে জিএম সিরাজ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ২১:০৯আপডেট : ২২ জুন ২০২৬, ২১:১৮

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামাতে ভারতের নরেন্দ্র মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বগুড়া-৫ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। 

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। 

বেলা ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

বাজেট আলোচনায় অংশ নিয়ে গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ বলেন, “আমরা সবাই চাই ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী—আমরা দুই বন্ধু। স্বামী-স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী-স্ত্রী ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশের মধ্যে প্রতিবেশীর সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনও অস্বীকার করতে পারি না—না ভারত পারবে, না বাংলাদেশ পারবে। এক্ষেত্রে আমি যেটা বলতে চাই— আমরা দেখলাম যে ভারতের হাইকমিশনার আসলেন, এক্সিলেন্সি মিস্টার দীনেশ ত্রিবেদী। তিনি এসে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে কাব্যিক ভাষায় বললেন—‘আমরা একই আকাশ, একই বাতাসের নিচে, আমরা এসেছি আমাদের বন্ধুত্ব প্রয়োজনে।’ আমরা কী দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারতবিরোধী (বক্তব্য) বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখলাম। কেন? এই কেন প্রশ্নটা যেতে হবে মাননীয় স্পিকার?” 

জিএম সিরাজ বলেন, “আমরা বলতে চাই—আসুন মানুষের হৃদয় জয় করুন। ভারত, ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সঙ্গে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারতবিরোধিতা অথবা বাংলাদেশবিরোধিতা এগুলো যেন না হয়, আমরা কী চাই? আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাই—সেক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশইন বন্ধ করুন।” 

তিনি বলেন, “মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মোদি সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে—পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশবিরোধী যেসব বক্তব্য আসছে, মাঝেমধ্যে যেসব বক্তব্য তিনি দিচ্ছেন— এসব বক্তব্য ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে।” 

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সংসদে অর্থমন্ত্রীসংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫৯০৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সর্বশেষ খবর
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ