ছুটি শেষে রাজধানীতে ফিরে ছিনতাইয়ের শিকার ২ নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৬, ১৯:৫১আপডেট : ০১ জুন ২০২৬, ১৯:৫১

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার প্রধান ফটকের সামনেই ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। চাপাতির ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা লাগেজ নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। পাশে তাদের বহনকারী রিকশাচালকও দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে হাজির হন। তার পরনে ছিল লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি এবং মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা ওই ব্যক্তির সঙ্গে তার আরেকজন সহযোগীও ছিলেন। তারা চাপাতির ভয় দেখিয়ে মুহূর্তের মধ্যে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চম্পট দেন।

সোমবার (১ জুন) মোহাম্মদপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব ভুক্তভোগীদের বরাতে জানান, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও জেলা থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। এরপর তারা একটি রিকশা নিয়ে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার উদ্দেশে রওনা হন। কিন্তু বাসার একেবারে দোরগোড়ায় পৌঁছামাত্রই তারা এই ছিনতাইয়ের শিকার হন।

তিনি আরও বলেন, ‘‘বাসার সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় আমরা ইতোমধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’’

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী