হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৭:০৫আপডেট : ০৩ জুন ২০২৬, ১৭:০৫

জুলাই আন্দোলনের সময় উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিতে আসাদুল্লাহ নামে এক ব্যক্তি নিহতের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম এ তথ্য জানান।

মঙ্গলবার গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টরের একটি বাসা থেকে মুজিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মাহমুদ।

মামলার বিবরণ থেকে, জুলাই আনাদোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিবিদ্ধ হন আসাদুল্লাহ। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি পরেও পাননি। এ ঘটনায় তার স্ত্রী তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ১১ অগাস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পরিবার তার লাশ শনাক্ত করে। পরে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

/এআই /আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেফতার দুই আসামি রিমান্ডে 
কারামুক্ত আইভীকে দেখতে যাওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ
প্রীতি উড়ানের মৃত্যু: অভিযোগপত্রে কী আছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি