কলাবাগানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, অভিযুক্ত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুন ২০২৬, ১৩:৪১আপডেট : ০১ জুন ২০২৬, ১৩:৪১

রাজধানীর কলাবাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির জেরে বড় ভাইকে হত্যা করার অভিযোগে ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। অভিযুক্ত ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধ (১৬) একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী।

রবিবার (৩১ মে) দিবাগত রাতে কাঁঠালবাগান বাজার এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই ভাই বগুড়ার আদমদীঘি উপজেলার কানাডাপ্রবাসী সিরাজুল সালেহীনের ছেলে। তারা রাজধানীর কলাবাগান এলাকায় একসঙ্গে বসবাস করতো। তাদের বাবা কানাডায় থাকেন। পারিবারিক কারণে মা অন্যত্র বসবাস করতেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, বাসায় তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাফিত আরিয়ান শুদ্ধ রাগান্বিত হয়ে কক্ষে থাকা একটি ভারী ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্থের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সামছুল হক সুমন আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাত ১টার দিকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী