প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ২১:৪৫আপডেট : ০৩ জুন ২০২৬, ২১:৪৫

প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদল, যুবদল, বিএনপির নারী নেত্রীসহ তরুণদের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে।

প্রতিনিধিদলটি আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চীনের ঐতিহাসিক শহর চংকিং ও অর্থনৈতিক কেন্দ্র সাংহাই সফর করবে। সফরকালে তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চপর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

প্রতিনিধিদলের এই সফর উপলক্ষে মঙ্গলবার (৩ জুন) ঢাকায় এক সংবর্ধনার আয়োজন করে চীনা দূতাবাস।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সংসদ সদস্য জিবা আমিনা খান এবং প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপির যুব, ছাত্র ও নারী প্রতিনিধি দলের আসন্ন সফর দুই দলের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিনিময় ও যোগাযোগকে আরও এগিয়ে নেবে।

তিনি বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে যুবসমাজের প্রাণশক্তি, নারীদের অবদান এবং শিক্ষা ও মেধা বিকাশের ওপর। এ কারণে চীন এই কর্মসূচিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিদর্শন ও কার্যক্রমের আয়োজন করেছে।

ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন, প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের বাস্তবতার আলোকে চীনের উন্নয়ন অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ কাজে লাগাবেন এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সেই অভিজ্ঞতা প্রয়োগে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে ড. আবদুল মঈন খান ও জিবা আমিনা খান চীনের আমন্ত্রণ ও আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তারা বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং সফরের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ও আধুনিকায়নে চীনের অভিজ্ঞতা সম্পর্কে জানার আশা প্রকাশ করেন।

/এসও/এম/
সম্পর্কিত
শি’র উত্তর কোরিয়া সফর নিয়ে যে ব্যাখ্যা দিলো চীন
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম
সর্বশেষ খবর
বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি
বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি