জামায়াতের নির্মম পতন হবে: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ২০:০৭আপডেট : ১৯ জুন ২০২৬, ২০:০৭

খুব শিগগিরই ইতিহাসের সব চেয়ে ঘৃণ্য বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্মম পতন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

একটি অশ্লীল কমেন্টের স্ক্রিনশট দিয়ে রাশেদ খাঁন লেখেন, ‘‘জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।’’

তিনি বলেন, ‘‘ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধুমাত্র সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে।’’

বিরোধীদল জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘ইতোমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, তত তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শিগগিরই ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।’’

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
জামায়াত কোন বিপ্লবের সম্ভাবনা দেখে?
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি