তৃতীয় ওয়ানডে

আশা জাগিয়েও অজিদের হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৬, ১১:০৫আপডেট : ১৪ জুন ২০২৬, ২০:২৭

প্রথম দুই ওয়ানডে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতলে অজিদের বিপক্ষে প্রথম হোয়াইটওয়াশের স্বাদ পেতে পারতো স্বাগতিক দল। শেষ দিকে শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে রূদ্ধশ্বাস জয়ের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত তা হয়নি। শেষ ম্যাচে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৭৫ রানের লক্ষ্য ৯ উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে তাড়া করেছে সফরকারী দল। 

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলছিলেন কুপার কনোলি। তার ব্যাটেই স্বস্তিদায়ক জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া। ৪৫ ওভারে স্কোর ছিল ৫ উইকেটে ২৬৬ রান। তার পরের ওভারে জোড়া আঘাতে নাটকীয়ভাবে জয়ের সম্ভাবনা তৈরি করেন শরিফুল ইসলাম। পর পর তুলে নেন অলিভার পিক (২৭) ও জেভিয়ার বার্টলেটের (০) উইকেট। পিকের আউটে ভাঙে কনোলির সঙ্গে তার ৬৪ রানের জুটি। এক ওভার পর আবারও শরিফুলের আঘাত! এবার তার শিকার হন ডেন ডারশুইস (৪)। তাতে হোয়াইটওয়াশের সুবাস পেতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পথের কাঁটা কনোলি তখনও প্রান্ত আগলে। ৪৮.৩ ওভারে মোস্তাফিজুর রহমান তাকে ১৪৯ রানে বোল্ড করলে নাটকীয় এক জয়ের মঞ্চ তৈরি করে বাংলাদেশ। দুর্ভাগ্য শেষ ওভারে তাসকিন আহমেদ আর অ্যাডাম জাম্পা ও রাইলি মেরিডিথকে বিপদে ফেলতে পারেননি। জাম্পা ৪৯.৩ ওভারে ৪ মেরে নিশ্চিত করেন জয়।     

শেষ পর্যন্ত শরিফুলের ক্যারিয়ার সেরা বোলিং বৃথা গেছে। ৪৮ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। একটি করে নেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান। ম্যাচসেরা ১৪৯ রান করা কুপার কনোলি। সিরিজসেরা ১৫৭ রান ও ২ উইকেট নেওয়া মোসাদ্দেক হোসেন।  

একাই আধিপত্য বিস্তার করেছিলেন কুপার কনোলি। অস্ট্রেলিয়াকে  ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে প্রথমবার হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করে ৫ উইকেটে ২৭৪ রান করেছে স্বাগতিকরা। 

ধীরগতির পিচে ম্যাট রেনশোর আঘাতে শুরুতে চাপে পড়লেও হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেকের ফিফটিতে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ।

ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়ান বোলাররা বেশ নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট নেওয়ার মতো ধারাবাহিক সুযোগ তৈরি করতে পারেনি। ফলে মাঝের ওভারগুলোতে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেয় বাংলাদেশ।

শুরুর ওভারে সৌম্যর আউটের পর রেনশোর জোড়া আঘাতে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও পরে তিন ব্যাটসম্যানের ফিফটি দলকে ম্যাচে ফিরিয়ে আনে। লিটন দাস এক দফা তীব্র গরমে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও পরে ফিরে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেছেন। তার সঙ্গে ৫৬ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন। দুর্দান্ত খেলতে থাকা মোসাদ্দেক সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৮৩ রানে ডারশুইসের বলে কাটা পড়েছেন। 

অজিদের হয়ে দুটি করে উইকেট নেন জেভিয়ার বার্টলেট, ম্যাট রেনশ। একটি নেন বেন ডারশুইস।  
 

লিটন-হৃদয়ের ব্যাটে একশ ছাড়ালো বাংলাদেশ

টস জিতে ব্যাট করতে নামার পর শুরুর ওভারেই সৌম্য সরকারকে হারিয়ে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তার পর অবশ্য পরিস্থিতি সামাল দেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। ৫১ রানের জুটি গড়েন তারা। তানজিদ (১৯) রেনশর বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে জুটি। তার পর দ্রুত সময়ে বিদায় নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (২৪)। এবারও হন্তারক ছিলেন রেনশ। ৬১ রানে তৃতীয় উইকেট পড়লে চাপে পড়ে বাংলাদেশের। তার পর অবশ্য জুটি গড়ে খেলছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৪ রান।  

অজিদের হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাটিং নিয়েছে তারা। 

একাদশে কারা

মিরপুরে ডেড রাবার হওয়ায় একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলছেন না আচ। তার জায়গায় মেহেদী হাসানকে নেওয়া হয়েছে। আর নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে পেসার শরিফুল ইসলামকে। 

অস্ট্রেলিয়ার একাদশেও দুটি পরিবর্তন। ম্যাথু শর্ট আর নাথান এলিস বাদ পড়েছেন। তাদের জায়গায় ফিরেছেন বেন ডারশুইস ও অলি পিক। 

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডারশুইস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, অলি পিক ও অ্যাডাম জাম্পা।

 

/এফআইআর/
সম্পর্কিত
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 
টি-টোয়েন্টিতে হারে শুরু বাংলাদেশের 
কনোলি ও ডেভিডকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা বাংলাদেশের
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা