টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড জয়ে শুরু বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ১৮:৫৯আপডেট : ১৪ জুন ২০২৬, ১৯:০৫

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাও আবার বিশ্বকাপে রেকর্ড চেজ করে জিতেছে নিগার সুলতানারা।

বার্মিংহামে এই টুর্নামেন্টে অভিষেক করা নেদারল্যান্ডস ৮ উইকেটে ১৩৯ রান করেছিল। জবাবে বাংলাদেশ ১৯.১ ওভারে ৪ উইকেট জারিয়ে জয় নিশ্চিত করেছে। ম্যাচসেরা হয়েছেন ফিফটি হাঁকানো জুয়াইরিয়া ফেরদৌস। জয়ের মঞ্চ গড়েছেন তিনি। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেছেন। 

শুরুতে ৬৭ রানের ওপেনিং জুটি উপহার দেন জুয়াইরিয়া। অষ্টম ওভারে জোড়া আঘাতে থামে তার ইনিংস। তার পরের বলে আউট হন নিগার সুলতানাও (০)। দ্রুত সময়ে ওপেনার দিলারা আক্তারও ২৬ রানে ফেরেন। তাতে ছন্দ হারায় ইনিংস। সোবহানা মোস্তারিও ৪ রানের বেশি করতে পারেননি। ৮৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ৪৪ বলে তাদের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করা নেদারল্যান্ডকে ১৩৯ রানে থামায় বাংলাদেশ। ৫০ রানের ইনিংস খেলেছেন বেবেটে ডি লিড। বাংলাদেশের হয়ে ৩১ রানে দুটি উইকেট নেন মারুফা আক্তার। একটি করে নেন ফারিহা তৃষা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খাতুন ও রিতু মনি।    

/এফআইআর/
সম্পর্কিত
সিরিজ রক্ষা হলো না, ৭ রানে হার বাংলাদেশের
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?