টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুন ২০২৬, ১৩:৫৮আপডেট : ১৯ জুন ২০২৬, ১৪:২৩

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

আজকের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মেহেদী হাসান। এছাড়া সাইফ হাসান ২০, সৌম্য সরকার ১৭ ও তানজিদ হাসান তামিম ১০ রান করেন।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। কুপার কনোলি ৪৭ রান করেন। বাংলাদেশের হয়ে অভিষিক্ত আব্দুল গাফ্ফার সাকলাইন দুটি উইকেট নেন।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার স্পিনাররা মোট ৯টি উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে দলটির স্পিনারদের এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে। একই সঙ্গে বাংলাদেশের মাটিতে কোনো টি-টোয়েন্টিতে স্পিনারদের ৯ উইকেট নেওয়ার এটিই প্রথম ঘটনা।

আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
 
/আরকে/ইউএস/
সম্পর্কিত
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 
টি-টোয়েন্টিতে হারে শুরু বাংলাদেশের 
কনোলি ও ডেভিডকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বৃত্তি বণ্টনে অসংগতি আমাদের ভুল বা শিক্ষার্থীরা তথ্য গোপন করেছে’
‘বৃত্তি বণ্টনে অসংগতি আমাদের ভুল বা শিক্ষার্থীরা তথ্য গোপন করেছে’
মেহেরপুর সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ 
মেহেরপুর সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অনুমতি মোজতবা খামেনির
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অনুমতি মোজতবা খামেনির
সামাজিক মাধ্যমে কটূক্তি: অপপ্রচারকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সামাজিক মাধ্যমে কটূক্তি: অপপ্রচারকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা