ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৬, ১৬:৫৫আপডেট : ০২ জুন ২০২৬, ১৬:৫৫

বিশ্বকাপে ফিট থাকলে নেইমারকে একাদশে জায়গা পেতে লড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার সঙ্গে। এমন কথা বলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। 

রবিবার মারাকানায় পানামার বিপক্ষে ৬-২ গোলের বড় জয়ের ম্যাচে খেলতে পারেননি সান্তোস ফরোয়ার্ড নেইমার। ডান পায়ের পেশীতে চোট থাকায় ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

তার প্রসঙ্গে কথা উঠলে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে তার স্বাভাবিক অবস্থানেই খেলতে হবে। সেটা মাঠের মাঝখানে। সে উইংয়ে খেলবে না। ফরোয়ার্ড কিংবা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলবে; অর্ধাৎ এই দুই পজিশনের একটিতে।’

তার পরেই তিনি জানান, ‘আজ ওই জায়গাগুলোতেই খেলেছে ভিনিসিয়ুস ও রাফিনহা।’

৩৪ বছর বয়সী নেইমার ৭৯ গোল নিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে খুব বেশি খেলা হয়নি তার। আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্টে (এসিএল) গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন। এটি তার চতুর্থ বিশ্বকাপ।

ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকেতাকে কীভাবে ব্যবহার করতে চান, এমন প্রশ্নে আনচেলত্তি বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর আগে কিছু বিষয় গোপনই রাখতে চাই। না হলে আলোচনা করার মতো বিষয় ফুরিয়ে যাবে।’

এরপর হাসতে হাসতে তিনি যোগ করেন, ‘আসলে এটা আপনাদের (গণমাধ্যমের) জন্যও। কারণ নেইমারকে নিয়ে বলার মতো সব কথাই প্রায় বলা হয়ে গেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি