যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো জার্মানি

স্পোর্টস ডেস্ক 
০৭ জুন ২০২৬, ০৩:৩৭আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:৪৩

আক্রমণ আর পাল্টা আক্রমণে এক জমজমাট লড়াই। গোলের সুযোগ তৈরিতে কিছুটা এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তবে সুযোগ কাজে লাগিয়ে দুই অর্ধে দুই গোল করে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে জার্মানি। বিশ্বকাপের মহাযজ্ঞে নামার আগে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। 

শিকাগোর মাঠে ম্যাচের শুরুতেই লিড নেয় জার্মানি। দ্বিতীয় মিনিটে জসুয়া কিমিখের নিখুঁত ফ্রি-কিক থেকে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভার্টজ। 

শুরুতেই গোল হজম করলেও দমে যায়নি যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩৭তম মিনিটে এক দৃষ্টিনন্দন গোলে সমতা ফেরান অ্যান্টনি রবিনসন। যুক্তরাষ্ট্রের একটি কর্নার কিক হেডের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছিল জার্মানির রক্ষণভাগ। সেই সুযোগে বক্সের বাইরে থেকে বুলেট গতির ভলিতে জাল খুঁজে নেন এই ডিফেন্ডার। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। 

দ্বিতীয়ার্ধে ফিরে আবারও চড়াও হয় জার্মানি। ম্যাচের ৫৭তম মিনিটে বক্সে কাই হাভার্টজের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান লেরয় সানে। আর এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য ও ব্যবধান গড়ে দেয়। 

আসন্ন বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র পুরো ম্যাচে ৫২ শতাংশ বল পজেশন ধরে রেখেছিল। তারা গোলের উদ্দেশ্যে জার্মানির চেয়ে বেশি— ১৬টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল অন-টার্গেট। অপরদিকে জার্মানির নেওয়া ১২টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। 

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুই দলের জন্যই এটি ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর আগামী ১৪ জুন রাতে টুর্নামেন্টের নবাগত দল কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। 

/এসটি/ 
সম্পর্কিত
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
কোনও যুদ্ধ হবে না, এমন গ্যারান্টি তো দেইনি: ট্রাম্প
ছবিতে টিকাটুলির ‘ফিফা গলি’
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প