রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৬, ০৮:০৯আপডেট : ০৮ জুন ২০২৬, ০৮:০৯

রাতে ভুটানের ভূমিকম্পে কেঁপেছে সারা দেশ। রবিবার (৭ জুন) দিবাগত রাত ১১টা ৩৭ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমলজির (এনসিএস) দেওয়া তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে উত্তর পূর্বে এবং ২৪ কিমি গভীরে। তবে ঢাকার আবহাওয়া অফিস বলছে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ভূমিকম্পে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

একই ঝাঁকুনি অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার বলছে ভুটানের ভূমিকম্পের ব্যপ্তি ছিল দেশের মধ্যাঞ্চলীয় এলাকা দিয়ে কক্সবাজার পর্যন্ত।

এনসিএস বলছে রাতে পরপর আরও দুইবার ভুটানে ভূমিকম্প হয়েছে। একটির মাত্রা ২ দশমিক ৮ , এটি সংঘটিত হয়েছে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে । অর্থাৎ প্রথম ভূমিকম্পের ১১ মিনিট পর। এছাড়াও রাতে আরেকটি ভূমিকম্প উৎপত্তি হয় দ্বিতীয়টির  ৩৪ মিনিট পর ১২ টা ২২ মিনিটে ২ দশমিক ৪ মাত্রার।

/এসও/ইউএস/
সম্পর্কিত
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প, নতুন করে কাঁপলো ইরান
নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সর্বশেষ খবর
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন?
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন?
ছাত্রদলের দাওয়াত না পাওয়ার অভিযোগ, পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড  
ছাত্রদলের দাওয়াত না পাওয়ার অভিযোগ, পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড  
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা