এশিয়ার দাপট দেখলো চেকরা, পিছিয়ে পড়েও জয় তুলে নিলো দ. কোরিয়া

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৬, ১০:১৪আপডেট : ১২ জুন ২০২৬, ১১:৪৯

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এশিয়ার দাপট দেখলো ইউরোপের দল চেক প্রজাতন্ত্র। পিছিয়ে পড়েও চেকদের বিপক্ষে ২-১ গোলের এক জয় তুলে নিলো দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের লড়াই ছিল দেখার মতো। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনও এই দুই দল মুখোমুখি না হওয়ায় ম্যাচটি ছিল ঐতিহাসিক একটি মুহূর্ত।

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমজমাট থাকলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। দক্ষিণ কোরিয়া মাঝমাঠের দখল রেখে বল দখলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও চেকেদের রক্ষণে ফাটল ধরাতে পারছিল না। অন্যদিকে ২০ বছর পর বিশ্বকাপে ফেরা চেক প্রজাতন্ত্র তাদের শারীরিক ফুটবল এবং শক্তিশালী কাউন্টার অ্যাটাক দিয়ে কোরিয়ান ডিফেন্সকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল রোমাঞ্চ। খেলার ধারার বিপরীতে চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেয়চি দুর্দান্ত এক হেডার দিয়ে চেক প্রজাতন্ত্রকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। গোল হজম করার পর দক্ষিণ কোরিয়ার আক্রমণে ধার বাড়ে।

টানা আক্রমণে ৬৮ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন ফেয়েনুর্ড মিডফিল্ডার হুয়াং ইন-বম চমৎকার এক ফিনিশিংয়ে গোল করে দক্ষিণ কোরিয়াকে ১-১ সমতায় ফেরান। সমতায় ফেরার পর ম্যাচের উত্তেজনা তুঙ্গে ওঠে। খেলার ৭৮ মিনিটে একটি ফ্রি-কিক থেকে চেক প্রজাতন্ত্র আবার গোল করে উল্লাসে মেতে উঠলেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলা মুহূর্তেই চেকদের আনন্দ ম্লান। এই অফসাইডের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। এর ঠিক দুই মিনিট পর, অর্থাৎ ৮০ মিনিটে কোরিয়ান সুপার সাব ওহ হিয়ন-গিউ বক্সের ভেতর চমৎকার এক পাস পেয়ে বল চেকেদের জালে জড়িয়ে ২-১ ব্যবধানে দলকে এগিয়ে নেন। 
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ঐতিহাসিক এক জয় তুলে নেয় এশিয়ান জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে প্রথম সাক্ষাতেই চেক প্রজাতন্ত্রকে হারানোর নতুন এক রেকর্ড গড়লো দক্ষিণ কোরিয়া।

/এফআর/
সম্পর্কিত
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 
সর্বশেষ খবর
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা