হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ১৩:১১ আপডেট : ১৮ জুন ২০২৬, ১৩:১১

আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে কার্লোস আনচেলত্তি জাতীয় দলের শুরুর একাদশ গোপন রাখার চিরচেনা নিয়ম বজায় রেখেছেন। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে মাঠের খেলা আরও উন্মুক্ত করার লক্ষ্যে তিনি ৪-২-৪ ফর্মেশনে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। 

কলম্বিয়া পার্কে অনুশীলন সেশনে ইতালীয় কোচ একই ফর্মেশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে পরখ করে দেখেছেন। ইবানেজের পরিবর্তে দানিলো এবং লুকাস পাকেতার জায়গায় লুইজ হেনরিকের আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কার্লোস (আনচেলত্তি) এখনও খেলোয়াড়দের নিশ্চিত করেননি কোন দল নিয়ে ম্যাচটি শুরু করবেন।  

অনুশীলন থেকে গ্যাব্রিয়েল মাগালায়েস এবং রাফিনহার পরিস্থিতির ওপর বাড়তি সতর্কতার ইঙ্গিত পাওয়া গেছে। ম্যাচের প্রস্তুতি হিসেবে তারা রিজার্ভ দলের সঙ্গে কিছুটা হালকা অনুশীলন করছেন। ডিফেন্ডার মাগালায়েসের বাম উরুর পেশিতে  ক্লান্তি রয়েছে এবং এটি যেন ইনজুরিতে রূপ না নেয় সেজন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অপরদিকে মরক্কোর বিরুদ্ধে ম্যাচের পর ফোসকার সমস্যা থেকে সেরে উঠছেন ফরোয়ার্ড রাফিনহা।

বুধবারের অনুশীলন সেশনে লিও পেরেইরা এবং মার্তিনেল্লিকে বেছে নেওয়া হয়েছিল, তবে হাইতিয়ানদের বিরুদ্ধে মূল একাদশের খেলোয়াড়দেরই ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। মিডফিল্ডে ব্রুনো গুইমারেসের পাশাপাশি ফাবিনহো অনুশীলন করেছেন, এবং এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আনচেলত্তির দিকে তাকিয়ে সবাই। কোচের অধীনে ১৩টি ম্যাচের মধ্যে ১২টিতেই কাসেমিরো মূল একাদশে শুরু করেছিলেন, তবে মরক্কোর বিপক্ষে হলুদ কার্ডের কারণে হাফটাইমে তাকে তুলে নেওয়া হয়েছিল।

স্ট্রাইকার পজিশনে ইগর থিয়াগো আবারও মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন, তবে মাথিউস কুনহার সঙ্গে তার প্রতিযোগিতা এখনও চলছে। এই পরিস্থিতিতে, ম্যাচের আগের দিন আনচেলত্তি শুরুর একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার সকালে ব্রাজিল দল নিউ জার্সিতে অনুশীলন করবে এবং তারপর ফিলাডেলফিয়ায় রওনা হবে, যেখানে ম্যাচ ভেন্যুতে কার্লোস আনচেলত্তি একজন খেলোয়াড়কে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করবেন। বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির