‘আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি’, বিশ্বকাপে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

তানজীম আহমেদ, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) থেকে
১৩ জুন ২০২৬, ০৮:৪৯আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:৪৯

ক্লাব ফুটবলে সাফল্যের কমতি নেই ভিনিসিয়ুস জুনিয়রের। তবে ব্রাজিলের জার্সিতে এখনও বড় কোনও শিরোপা জেতা হয়নি তার। এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। কিন্তু সেসব নিয়ে ভাবছেন না এই ফরোয়ার্ড। বরং দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, এবার বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য একটাই—শিরোপা জয়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, ‘আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। বিশ্বের বড় বড় জাতীয় দল এবং বড় ক্লাবগুলোর সমপর্যায়ে আমরা আছি। আমাদের দলে দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে। গত কয়েক মাসে আমরা নিজেদের অনেক উন্নত করেছি। বিশ্বকাপে সবকিছু নতুন করে শুরু হয়। গত ফাইনালে কে খেলেছে, কে কোপা আমেরিকা জিতেছে—এসব এখন আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আগামীকাল (শনিবার) থেকে কী হতে যাচ্ছে। আমরা এখানে এসেছি ইতিহাস বদলে দিতে এবং একটি চমৎকার টুর্নামেন্ট উপহার দিতে।’

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড জানান, গত চার বছর ব্রাজিলের জন্য বড় এক শিক্ষার সময় ছিল। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়ের পর দলটি আরও পরিণত হয়েছে বলেই তার বিশ্বাস।

ভিনিসিয়ুস বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আলাদা। গত বিশ্বকাপ আমাকে শিখিয়েছে, ম্যাচের শেষ মিনিট পর্যন্ত প্রস্তুত থাকতে হয়। কারণ খুব ছোটখাটো বিষয় বা একটি ভুলই প্রতিযোগিতায় আপনার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আমি আশা করি এবার আমরা ভিন্ন কিছু করতে পারব এবং সেই ছোটখাটো বিষয়গুলোতে এগিয়ে থাকব।’

সংবাদ সম্মেলনে মাঠের বাইরের বিভিন্ন বিতর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ভিনিসিয়ুসকে। রেফারিং কিংবা খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশসংক্রান্ত জটিলতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি খুবই সংবেদনশীল একটি বিষয়। আমরা আশা করি সবাই বরাবরের মতো এখানে এসে দলকে সমর্থন করতে পারবেন। ফুটবল সবার জন্য। আমি আশা করি সংশ্লিষ্ট সবাই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’

তবে ভিনিসিয়ুস জানেন, নিজেদের প্রথম ম্যাচটি সহজ হবে না। কারণ, প্রতিপক্ষ মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল। অপরদিকে, ব্রাজিল টানা দুই আসরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে।

তবু আত্মবিশ্বাস হারাচ্ছেন না ব্রাজিলের এই তারকা। তার ভাষায়, ‘নিঃসন্দেহে মরক্কো অনেক উন্নতি করেছে। যে দল ম্যাচের পরিকল্পনা ঠিকঠাক করতে পারে, তারা যেকোনো দলের সঙ্গে লড়াই করতে পারে। ফুটবল এখন অনেক বদলে গেছে, মরক্কো তার অন্যতম উদাহরণ। তারা গত বিশ্বকাপে দারুণ খেলেছিল। তাদের দলে বড় বড় ক্লাবে খেলা অনেক ফুটবলার আছে। তবে ব্রাজিল এই ইতিহাস বদলে দিতে এবং আবারও শীর্ষে ফিরতে পুরোপুরি প্রস্তুত।’

/এম/
সম্পর্কিত
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা