ইনজুরিতে ছিটকে গেলেন ইংলিশ রেফারি অলিভার

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৬, ১৮:২৭আপডেট : ১৩ জুন ২০২৬, ১৮:২৭

ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে দায়িত্ব পালন করতে পারছেন না ইংল্যান্ডের অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার। গ্রুপ ‘ই’-তে আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ পরিচালনার কথা থাকলেও তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ারকে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, অলিভার আগামী কয়েক দিনের মধ্যেই আবার ম্যাচ পরিচালনার জন্য বিবেচিত হতে পারেন।

চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইংল্যান্ড থেকে নির্বাচিত ছয়জন কর্মকর্তার একজন অলিভার। তার সঙ্গে রয়েছেন আরেক ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলর।

এছাড়া সহকারী রেফারি হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন গ্যারি বেসউইক, অ্যাডাম নান, স্টুয়ার্ট বার্ট ও জেমস মেইনওয়ারিং। 

২০১০ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত রেফারিং করে আসছেন অলিভার। ২০১৮ সালে তিনি উয়েফার এলিট রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে ২০২২ বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই আসরে ক্রোয়েশিয়া ও ব্রাজিলের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএমও) দায়িত্ব পালন করছেন।

/এফআইআর/
সম্পর্কিত
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা