ভোরে ব্রাজিল-মরক্কো লড়াই, দেখবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৬, ২০:৪৬আপডেট : ১৩ জুন ২০২৬, ২০:৫০

কাল ভোর ৪টায় ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। 

কোচ কার্লো আনচেলত্তির অধীনে দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছে ব্রাজিল। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি তারা। এবার শিরোপা জিততে পারলে সেটি হবে তাদের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।

তবে টুর্নামেন্ট শুরুর আগে একাধিক চোট ব্রাজিলের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। বিশেষ করে তারকা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতি বড় ধাক্কা। তবু শক্তিশালী আক্রমণভাগের ওপর আস্থা রাখছেন আনচেলত্তি। তার বিশ্বাস, ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘জোগো বনিতো’ বা নান্দনিক ফুটবল আবারও বিশ্বমঞ্চ মাতাতে পারে।

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো আফ্রিকান কাপ অব নেশনস জিতে আবারও আলোচনায় আসে। যদিও সেই সাফল্য নিয়ে বিতর্কও ছিল এবং এখনও তা নিয়ে আলোচনা চলছে।

সেমিফাইনালে ওঠা দলের রূপকার কোচ ওয়ালিদ রেগরাগি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বর্তমানে দলের দায়িত্বে আছেন মোহাম্ম ওয়াহাবি। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট এবং স্কোয়াড নির্বাচন নিয়ে সাহসী সিদ্ধান্তের পরও ‘অ্যাটলাস লায়ন্স’কে টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অতীতে বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কোর দেখা হয়েছে মাত্র একবার। ১৯৯৮ সালের আসরে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। তবে দুই দলের সর্বশেষ সাক্ষাতে জয়ী হয়েছে মরক্কো। ২০২৩ সালে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে তারা ২-১ গোলে হারায় ব্রাজিলকে।

গ্রুপ ‘সি’-তে ব্রাজিল ও মরক্কোর সঙ্গে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড। 

/এফআইআর/
সম্পর্কিত
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা