হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৪ জুন ২০২৬, ০৯:১২আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:২৫

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে স্কটল্যান্ড। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে জয় দিয়েই অভিযান শুরু করলো স্টিভ ক্লার্কের দল।

শনিবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। তবে ২৮তম মিনিটে জট খুলে দেন অধিনায়ক জন ম্যাকগিন। ডান দিক থেকে আসা ক্রসে কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র গোল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে হাইতি। একাধিকবার স্কটিশ রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোল আদায় করতে পারেনি ক্যারিবীয় দলটি। স্কটল্যান্ডের গোলরক্ষক ও ডিফেন্ডাররা গুরুত্বপূর্ণ মুহূর্তে দৃঢ়তা দেখিয়ে ব্যবধান অটুট রাখেন।

এই জয়ে সি গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিলো স্কটল্যান্ড। এর আগে একই গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় স্কটিশরা পয়েন্ট তালিকায় এগিয়ে গেলো। গ্রুপটিতে রয়েছে ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের জন্য এই জয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছে তারা, আর প্রত্যাবর্তনের ম্যাচেই তুলে নিলো কাঙ্ক্ষিত জয়।

/এম/ 
সম্পর্কিত
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 
সর্বশেষ খবর
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা