ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ 

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ১২:৩৪আপডেট : ১৪ জুন ২০২৬, ১২:৩৪

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেও আক্ষেপ রয়ে গেছে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবির। তার মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পরিকল্পনার অনেকটা সফলভাবে বাস্তবায়ন করলেও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে পারেনি তারা। 

শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় মরক্কো। ম্যাচের ২১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে মরক্কোকে এগিয়ে দিয়েছিলেন ইসমাইল সাইবারি। যদিও ১১ মিনিট পরই সমতায় ফেরে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের শক্তিশালী শট গোলরক্ষক ইয়াসিন বুনুকে পরাস্ত করে জালে জড়ালে ১-১ সমতা ফেরে ম্যাচে।

দ্বিতীয়ার্ধে উভয় দল জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কো ও ব্রাজিল উভয়েই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াহবি জানান প্রতিপক্ষ কোচ আনচেলত্তি থাকাতেই তা সহজ ছিল না, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী অনেক কিছুই করতে পেরেছি। কিন্তু প্রতিপক্ষ ছিলেন কার্লো আনচেলত্তি, তাই কাজটা মোটেও সহজ ছিল না।’

তিনি জানান, তার খেলোয়াড়রা শুরু থেকেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল, তবে ড্রয়ে সন্তুষ্ট নয়, ‘আমরা জিততে চেয়েছিলাম, খেলোয়াড়রাও জিততে চেয়েছিল। আমাদের মনে হয়েছে ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে, কারণ আমরা জয়টা পাইনি।’

প্রথমার্ধের বড় একটি সময়জুড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মরক্কোর হাতে। হাই প্রেসিং, দ্রুত পাস আদান-প্রদান এবং গতিময় ফুটবল দিয়ে ব্রাজিলকে বেশ চাপে রেখেছিল আফ্রিকার দলটি। ওয়াহবির মতে, ম্যাচের সময় উচ্চ তাপমাত্রাও তার দলের ওপর প্রভাব ফেলেছে। সে কারণে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে কোচিং স্টাফকে বিশেষভাবে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। তার ভাষায়, ‘বদলি খেলোয়াড়রা ভালো করেছে। গরম আবহাওয়া খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছে। আবার দলের কয়েকজন প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। বিষয়টি মোটেও সহজ নয়।’

 

/এফআইআর/
সম্পর্কিত
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 
সর্বশেষ খবর
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা