আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে

স্পোর্টস ডেস্ক 
২০ জুন ২০২৬, ০৬:৪০আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:৪০

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য হরেক রকম খাবার নেওয়া হয়েছিল। উত্তর আমেরিকা বিশ্বকাপে তার ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনার মানুষের প্রধান খাবার হচ্ছে গরুর মাংস। স্থানীয় পদ্ধতিতে বারবিকিউ করা বা আগুনে সেঁকা ‘আসাদো’ হচ্ছে আর্জেন্টাইনদের প্রধান খাবার, সঙ্গে ভুট্টা ও অন্যান্য স্থানীয় শষ্য দিয়ে তৈরি রুটি ও নানারকম খাবার।  বিশ্বকাপ খেলতে এসে নিজেদের দেশ থেকেই বিপুল পরিমাণে মাংস নিয়ে এসেছে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা আর উরুগুয়ে ফুটবল দল মিলে ৯০০ কেজি মাংস নিয়ে গিয়েছিল। এবারও আগেই বিভিন্ন ধরণে কাটা ৫০০ কেজি গরুর মাংস যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার বেসক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথোরিটির নীতিমালা মেনেই এই খাবার পাঠানো হয়েছে। শুধু আর্জেন্টিনাই নয়, নরওয়ে ফুটবল দল আমেরিকায় নিয়ে এসেছে নিজের দেশের স্যামন মাছ, পনির আর কমলা। নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়দের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য দেশ থেকে নিয়ে আসা হয়েছে ৩০০ কেজি স্যামন মাছ, ৬০০ কমলা আর ১১৬ কেজি স্থানীয় পনির।

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি