ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২০ জুন ২০২৬, ০৭:৩৫আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৩৫

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার (২০ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে । তবে মেঘের আনাগোনা থাকলেও আবহাওয়া প্রায় শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি । উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। 

আজ সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

আজ সকাল ৬টায় রাজধানীর বায়ুমণ্ডলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা প্রায় একই রকম বা অপরিবর্তিত থাকতে পারে ।

আজ সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। 

আগামীকাল রবিবার সূর্যোদয়: ভোর ৫টা ১২ মিনিটে। 

/এসটি/ 
সম্পর্কিত
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, স্বস্তি ফিরবে কবে?
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি