দ্বিতীয় জয় তুলে নিলো ফেনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৬, ১৮:৪১আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৮:৪৩

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় জয় অর্জন করেছে সকার ক্লাব ফেনী। আজ শুক্রবার দিনের প্রথম খেলায় সকার ৪-১ গোলে উত্তর বারিধারাকে হারিয়ে দেয়। দুই অর্ধে দুটি করে গোল করে তারা। 

এদিন খেলায় প্রথমে এগিয়ে গিয়েছিল বারিধারাই। ১০ মিনিটে ফরোয়ার্ড রোহিত সরকার ওভারল্যাপ করা ডিফেন্ডার মনির আলমের কাটব্যাকে প্লেসিং শটে করেন ম্যাচের প্রথম গোলটি।

কিন্তু তাদের হাসি স্থায়ী হয় মাত্র এক মিনিট। দুই বিদেশি অ্যাটাকার টুয়াম ফ্রাংক ও উচে ফেলিক্স নিজেদের মাঝে ওয়ান-টু করে ভেঙে ফেলেন বারিধারা ডিফেন্স। ফেলিক্সের কোনাকুনি এক ভলিতে আসে সমতা।

এরপর আক্রমণের ধারাবাহিকতায় ৩০ মিনিটে চালকের আসনে বসে ফেনী সকার। অবশ্য এবার তাদের সাহায্য করে বারিধারা ডিফেন্ডার আরিফুল ইসলামের ভুল। মাঝমাঠ থেকে উড়ে আসা একটি লং বল ক্লিয়ার করতে গিয়ে তিনি বল ফেলেন সকার ফরোয়ার্ড আকবর হোসেন রিদনের পায়ে। বক্সের ওপর থেকে প্রথম প্রতিক্রিয়ায় বল দূর পোস্টের জালে জড়িয়ে দেন রিদন।

বিরতির পর বারিধারা ব্যাকফুটেই থাকে, ৫৭ মিনিটে বদলি ফরোয়ার্ড চমরিন রাখাইন করেন তৃতীয় গোলটি। ঘানার ফরোয়ার্ড টুয়াম ফ্রাংকের কাছ থেকে বল পেয়ে চমরিন পাশ কাটিয়ে যান তার মার্কারকে। নেন কোনাকুনি একটি মাটি কামড়ানো শট। মাঝ পোস্টে দাঁড়ানো রাজিবের আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার ছিল না।  

৭০ মিনিটে চতুর্থ গোলটি করেন উচে ফেলিক্স, এর আগের মিনিটেই তিনি বক্সের মাঝ থেকে বারিধারার সাইড পোস্টে বল লাগানোর যন্ত্রণায় পুড়ছিলেন। সে যন্ত্রণা কাটান দুই মিনিট পর। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে পৌঁছে যান প্রতিপক্ষ বক্সে। আগুয়ান গোলরক্ষক মো. রাজিবকেও পরাস্ত করেন ফুটওয়ার্কে। ফাঁকা জালে বল ঠেলতে তার কোনও সমস্যা হয়নি। 

এরফলে ছয় খেলায় সকার ক্লাব ফেনীর পয়েন্ট আট, বারিধারার সংগ্রহ তিন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
নিউ ইয়র্কে আরএসএস প্রধানের সফর ঘিরে প্রতিবাদ, হিন্দুত্ববাদ প্রসারের অভিযোগ
নিউ ইয়র্কে আরএসএস প্রধানের সফর ঘিরে প্রতিবাদ, হিন্দুত্ববাদ প্রসারের অভিযোগ
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী