আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের উত্তেজনা, এজলাস ছাড়লেন বিচারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৭:২২ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৭:২২

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনায় শাহবাগ থানার করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমির জামিন শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) এ ঘটনার জেরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান এজলাস ছেড়ে খাসকামরায় অবস্থান নেন।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আসামিপক্ষের আইনজীবীদের ভেতর থেকে আল মোহসিন তৌহিদ নামে একজন আইনজীবী রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরসহ সহকারী পাবলিক প্রসিকিউটরদের হুমকি দিয়ে তেড়ে যান। এ সময় দুইপক্ষের মাঝে হট্টগোল বাধে। পরে বিচারক এজলাস ছাড়েন।

পরে ৪টা ৪৪ মিনিটে পরিস্থিতি শান্ত হলে বিচারক এজলাসে আসেন। সংক্ষিপ্ত শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এআই/এফআর/
সম্পর্কিত
আয়াস-মার্জিয়ার কাছে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, পাঠানো হলো কারাগারে
ডিএমপির সাবেক কমিশনার ফারুক ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, সাক্ষ্য দিলেন পুলিশ পরিদর্শক
সর্বশেষ খবর
ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 
ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 
গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’