বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেখতে চীনে মেয়র আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ২১:৪৫ আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২১:৪৫

চীনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধিদের মাঝে মেয়র আনিসুল হক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম ও পরিচালনা পদ্ধতি দেখতে চীন সফরে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তার নেতৃত্বে সেখানে এখন অবস্থান করছে সিটি করপোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। গত ৪ এপ্রিল তারা চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

বৃহস্পতিবার ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. মনজুর-ই-মওলা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি প্রতিনিধি দলটি এদিন চীনের রাজধানী বেইজিংয়ের তংঝৌ জেলায় তাস সাউন্ড গ্রুপ পরিচালিত একটি পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করে। প্রতিষ্ঠানটি চীনে এ ধরনের ৪৫টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে।

চীনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মেয়র আনিসুল হক তাস সাউন্ড গ্রুপের প্রধান নির্বাহীর সঙ্গে এ ধরনের পাওয়ার প্ল্যান্টের প্রযুক্তিগত এবং পরিচালনা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন মেয়র আনিসুল হক। ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে তার পক্ষ থেকে যোগাযোগ রাখার আশ্বাস দিয়েছেন সংস্থাটির প্রধান।

দেশে ফেরার পথে ডিএনসিসি প্রতিনিধিরা থাইল্যান্ডে একই ধরনের প্রযুক্তির আরও কিছু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন। প্রতিনিধি দলে মেয়রের সঙ্গে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক প্রমুখ।

/ওএফ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল