সাতছড়িতে একাধিক বাংকার, পাওয়া গেছে ট্যাংক বিধ্বংসী রকেটের গোলা : র‌্যাব

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩১

হবিগঞ্জের সাতছড়িতে র‌্যাবের অভিযান

হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে অস্ত্র উদ্ধার অভিযানে নেমে একাধিক বাংকারের সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে ট্যাংক বিধ্বংসী একাধিক রকেট লঞ্চারের গোলাসহ বিপুল পরিমাণ গোলা-বারুদের সন্ধান পাওয়া গেছে। র‌্যাবের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) র‌্যাবের ডিজি ঘটনাস্থলে এসে পৌঁছালে প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তারা।

এর আগের শুক্রবার সন্ধ্যার পর থেকে র‌্যাব-৯ এর একটি দল সাতছড়ির বিভিন্ন টিলায় অভিযান শুরু করে। রাতভর অভিযান চলে। র‌্যাব-৯ এর সহকারী পরিচালক পিযুস কান্তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য সাতছড়ি উদ্যানে অভিযান চালানো হচ্ছে। অভিযান এখনও চলছে। সাতছড়িতে র‌্যাবের অভিযান

র‌্যাব-৯ এর মিডিয়া উইং কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধারের জন্য সাতছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ আগস্ট সাতছড়ি উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের