সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি আরপিজি গোলা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ১৪:০২আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৫:৪৯

উদ্ধার করা আরপিজি গোলা সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের একটি পাহাড় থেকে ১৩টি আরপিজি গোলা (রকেট লঞ্চারের গোলা) উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘২১ নভেম্বর রাতে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে সাতছড়ির একটি পাহাড়ের ভেতরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এরপর আমরা জায়গাটি চিহ্নিত করতে কাজ করি। এতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন আমাদের সহযোগিতা করেছে। শনিবার আমরা স্ক্যান করে জায়গা নির্দিষ্ট করে পাহাড়ের মাটি খুঁড়ে ১৩টি আরপিজি গোলা উদ্ধার করেছি। এগুলো কয়েক মাস আগে এখানে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, এসব গোলা ১০-১৫ বছর তাজা থাকে। এগুলো ধ্বংস করা হবে। তবে কারা কী উদ্দেশ্যে এসব উদ্যানের ভেতরে রেখেছে, তা জানা যায়নি।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি