রেসিপি: স্পেশাল মসলায় সবজি-ডাল

লাইফস্টাইল ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ১৪:০০আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৪:০০
image

বাজারে শীতের সবজি উঠে গেছে। মজাদার একটি রান্না করে ফেলতে পারেন শীতের সবজি দিয়ে। স্পেশাল মসলায় সবজি দিয়ে ডাল রান্নার রেসিপি জেনে নিন।

রেসিপি: স্পেশাল মসলায় সবজি-ডাল
উপকরণ
মুগ ডাল- ১ কাপ
এলাচ- ২টি
দারুচিনি- ১ স্টিক
তেজপাতা- ২টি
তেল- ১/৩ কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
ধনিয়ার গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ ফালি- ৫টি
গাজর- ১ কাপ
শিম- ১ কাপ
ফুলকপি- ১ কাপ
মিষ্টি কুমড়া- ১ কাপ
লবণ- স্বাদ মতো  
টমেটো- ১টি (বড় টুকরা করে কাটা)
মটরশুঁটি- আধা কাপ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
বাগাড়ের উপকরণ
ঘি- ২ টেবিল চামচ
আস্ত জিরা- আধা চা চামচ
পাঁচফোড়ন- ১ চা চামচ
শুকনা মরিচ- ৩টি
পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ  
রসুন কুচি- ৬ কোয়া (কুচি)   
প্রস্তুত প্রণালি
মুগ ডাল হালকা ভেজে পানি দিয়ে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। পানি ছেঁকে ডাল নিয়ে নিন প্রেসার কুকারে। এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ২টি সিটি পর্যন্ত রাখুন চুলায়।
প্যানে তেল গরম করে হালকা ভেজে নিন পেঁয়াজ কুচি। বার পেঁয়াজ বাটা ও আদা বাটা দিন। ২-৩ টেবিল চামচ পানি দিয়ে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ও কাঁচামরিচ ফালি দিন। নেড়েচেড়ে মিশিয়ে নিন সব মসলা। মসলা কষানো হলে সব সবজি দিয়ে দিন। যেগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেড় কাপ পানি ও সেদ্ধ ডাল দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। সবজি সেদ্ধ হয়ে গেলে টমেটো দিয়ে দিন।
অন্য চুলায় সবজি বাগাড়ের জন্য প্যানে ঘি নিন। আস্ত জিরা, পাঁচফোড়ন ও শুকনা মরিচ ভেজে নিন। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে নেড়ে লালচে করে ভাজুন। বাগাড়ের উপকরণ দিয়ে দিন সবজির হাঁড়িতে। ধনেপাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে প্যান ঢেকে রাখুন কয়েক মিনিট। পরিবেশন করুন গরম ভাত কিংবা রুটির সঙ্গে।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রূপা ও বাবুর বিরুদ্ধে আইসিটির তদন্ত বন্ধে পাঁচ আন্তর্জাতিক সংস্থার আহ্বান
রূপা ও বাবুর বিরুদ্ধে আইসিটির তদন্ত বন্ধে পাঁচ আন্তর্জাতিক সংস্থার আহ্বান
বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে তারকাদের মেলা, বদলাচ্ছে ফিফার নিয়ম!
বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে তারকাদের মেলা, বদলাচ্ছে ফিফার নিয়ম!
শিক্ষার্থীদের আন্দোলন: সচিবালয়ে নিরাপত্তা জোরদার
শিক্ষার্থীদের আন্দোলন: সচিবালয়ে নিরাপত্তা জোরদার
‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’
‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’