দেশ-বিদেশে করোনায় মৃতদের জন্য এক মিনিট নীরবতা পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৬:২৩ আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:২৫

দেশ-বিদেশে করোনায় মৃতদের জন্য এক মিনিট নীরবতা পালন

দেশে এবং বিদেশে করোনায় মৃতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশের অভিবাসন সংগঠনের মোর্চা বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন (বিসিএসএম)। বিসিসিএম’র চেয়ার ড. সি আর আবরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় এশিয়ার এক হাজার অভিবাসন সংগঠনের আন্তর্জাতিক মোর্চা মাইগ্রেন্ট ফোরাম ইন এশিয়া (এমএফএ) এবং রামরু যৌথভাবে এই আয়োজন করে বলে জানান তিনি।

এমএফএ’র সমন্বয়ক উইলিয়াম গয়েস বলেন, কোভিড-১৯ এর বিস্তার আমাদের অনুধাবন করতে সাহায্য করেছে যে নাগরিকতা, ধর্ম, বর্ণ, শ্রেণি, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে আমরা যতই নিজেদেরকে ভিন্ন ভাবি না কেন, দিন শেষে আমাদের পরিচয় আমরা মানুষ।

বিসিএসএম’র চেয়ার, ড. সি আর আবরার বলেন,উন্নত বিশ্বে দেশীয়দের অনুপাতে অভিবাসী স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর আনুপাতিক হার অনেক বেশি। ওইসব দেশে অভিবাসীরা যে প্রাতিষ্ঠানিকভাবেই বৈষম্যের শিকার এই পরিসংখ্যান সেটাই প্রমাণ করে।

বিসিএসএম এর কো-চেয়ার সৈয়দ সাইফুল হক এই মৃত্যুর হার কমানোর জন্য দ্রুত পরীক্ষা ও স্বাস্থ্যসেবার পরিধি বিস্তারের জন্য দাবি জানান।

দেশ-বিদেশে করোনায় মৃতদের জন্য এক মিনিট নীরবতা পালন

এসময় মৃত ব্যক্তির গোসল বা তাকে খাটিয়া না দিয়ে ধর্মের অবমাননা না করতে রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী অনুরোধ জানান। তিনি বলেন,  আজ এটা প্রতিষ্ঠিত সত্য যে, মৃত ব্যক্তির দেহ থেকে করোনা সংক্রমণ হয় না।

বাংলাদেশের পাশাপাশি এশিয়াসহ বিশ্বের বিভিন্ন মহাদেশে সংশ্লিষ্ট দেশের স্থানীয় সময় সকাল ৯টায় অভিবাসীবান্ধব বিভিন্ন প্রতিষ্ঠান এই নীরবতা পালন কার্যক্রমে অংশ নিয়েছে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি