মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ০১:০৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ০১:০৭

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘টুকটাক সমালোচনা থাকলেও মানুষের কাছে ভোট দেওয়ার মতো বড় নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই। আমি আগামীতে একটি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন দেখতে পাচ্ছি।’

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন

মান্না বলেন, ‘আমি তো বিএনপি করি না। তাই এটি যে খুব খুশিতে বলেছি, তা নয়। কিন্তু বাস্তবতা বাস্তবতাই। এই যে বিএনপি জিতবে। আপনি জাতীয় ঐক্য চান? জামায়াতসহ আরও যারা আছে তাদের নিয়ে আসতে পারবেন? আসলে জাতীয় ঐক্য আমাদের বোঝা দরকার। এখন যদি এমন হয় এই ভোট করতে গিয়ে, বেড়ার ওপারে অবস্থানকারীরা এই পাড়ে আসতে চায়, তখন সমগ্র জাতিকে এক হতে হবে। আমরা তো অতীতে একসঙ্গেই ছিলাম। গত এক বছরে তো বিভিন্ন ইস্যুতে একসঙ্গে নেমেছি। আমি এখনও বিশ্বাস করি আমাদের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হতে পারবো। তবে কিছু পার্থক্য তো থাকবেই।’

তিনি বলেন, ‘কেউ যদি মনে করে, ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকবো... আমার মতে, দ্বিমত থাকবে। তবে সে দ্বিমতকে গণতান্ত্রিক পদ্ধতিতে নিষ্পন্ন করতে চাই। অগণতান্ত্রিক আচরণ করতে চাই না, গুন্ডামি, জবর-দখল, গুম-খুন এই ধরনের পদ্ধতিতে যেতে চাই না। আমি মনে করি, সে ব্যাপারে আমরা কমবেশি ঐক্যবদ্ধ আছি।’

তিনি বিএনপি নেতাদের সতর্ক করে বলেন, ‘যত বড় আন্দোলন হয়েছে, বড় দল হিসেবে বিএনপির প্রতি তার চেয়ে মানুষের প্রত্যাশা আরও বেড়ে গেছে। এই প্রত্যাশার জবাব দিতে পারতে হবে। তার জন্য বিএনপির নেতৃত্ব যেন আরও যোগ্য হন, আরও বেশি বুঝতে পারেন এবং আরও জনগণের কাছে যান। বিএনপির প্রতি সেই পরামর্শ।’

তিনি আরও বলেন, ‘চব্বিশকে এতো তারাতারি ভুলে গেলে চলবে না। এ জন্য এই আয়োজন আমাদের চেতনার বাতিটা জ্বালিয়ে রাখুক। এই প্রত্যাশা করছি।‘

/এমকে/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি