‘বিক্ষোভ’ দিয়ে শুটিং শুরু হলো এফডিসিতে

বিনোদন রিপোর্ট
০৮ জুন ২০২০, ১৯:০৮আপডেট : ০৮ জুন ২০২০, ১৯:৪৩

শ্রাবন্তী ও শান্ত গত তিন মাস বিএফডিসি চত্বরে ছিল সুনসান নীরবতা। করোনাভাইরাসে বন্ধ ছিল সব কাজ। অবশেষে আজ (৮ জুন) শুরু হয়েছে শুটিং।

সকাল থেকে বিএফডিসিতে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু করেছেন পরিচালক শামীম আহমেদ রনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সেলিম খান।

তিনি বলেন, ‘অল্প কিছু কাজ বাকি ছিল। এ কারণে আজ শুটিং শুরু করলাম। আমি নিজে প্রযোজক সমিতির সদস্য। তাদের নিয়মের বাইরে আমি কিছু করব না। সব বিধিবিধান মেনে কাজ হচ্ছে। সন্ধ্যার মধ্যেই কাজ শেষ হবে। নইলে কাল সকালে আর একটু হতে পারে।’
‘বিক্ষোভ’ ছবিটি রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল, তাহলে এখন কেন আবার কাজ- এমন জিজ্ঞাসাতে এই প্রযোজক বলেন, ‘এডিটিংয়ের সময় আমাদের মনে হয়েছে, কিছু শট নতুন করে করলে ভালো হয়। তাও কেন্দ্রীয় কোনও চরিত্র নয়, ছোটখাটো কিছু বিষয়। আর সময় যেহেতু পাওয়া গেল, সেটা সেরে নিচ্ছি। পাশাপাশি এর মাধ্যমে কিছু কলাকুশলী দীর্ঘদিন পর পেমেন্টও পাচ্ছেন।’

ছবিটির প্রযোজক প্রযোজনা সংস্থা স্প্ল্যাশ মিডিয়ার মালিক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা পিংকি খান।

বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নির্মাণ হচ্ছে ‘বিক্ষোভ’ সিনেমা। এতে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নবাগত শান্ত খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারুক অভিনীত কালজয়ী ৫ সিনেমা
ফারুক অভিনীত কালজয়ী ৫ সিনেমা
ডেটিং অ্যাপে সম্পর্ক থেকে বিয়ে, মডেল অভিনেত্রীর জীবনের করুণ সমাপ্তি
ডেটিং অ্যাপে সম্পর্ক থেকে বিয়ে, মডেল অভিনেত্রীর জীবনের করুণ সমাপ্তি
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
ভয় দেখাবে ‘ইনসিডিয়াস’, অ্যাকশনে স্ট্যাথাম-হলিউডপ্রেমীদের জন্য ধামাকার এক সপ্তাহ!
ভয় দেখাবে ‘ইনসিডিয়াস’, অ্যাকশনে স্ট্যাথাম-হলিউডপ্রেমীদের জন্য ধামাকার এক সপ্তাহ!
আল্লু অর্জুনকে ক্ষমা চাইতে বললেন নেটিজেন
আল্লু অর্জুনকে ক্ষমা চাইতে বললেন নেটিজেন