অনলাইন পত্রিকার নিবন্ধন ফি ১০ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৪ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১

নির্বাচিত অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধনের জন্য ১০ হাজার টাকা ফি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাক্ষরিত আদেশটি আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

আদেশ অনুযায়ী, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাৎসরিক নবায়ন ফি জমা দিতে হবে পাঁচ হাজার টাকা। এছাড়া নিবন্ধনের ওপর সারচার্জ দিতে হবে দুই হাজার টাকা। তবে এক মাসের মধ্যে জমা না দিলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা।

অনলাইন পত্রিকা নিবন্ধনের ফি জমা দেওয়ার নির্দেশ

নির্দেশনায় বলা হয়, সরকারি বিধি মোতাবেক নিবন্ধন ফি ১৪২২২২১২ কোডে ১০ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৩৩৫ কোডে নবায়ন ফি জমা দিতে হবে দুই হাজার টাকা। নিবন্ধনের ওপর সারচার্জ ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৪০৬ কোডে জমা দিতে হবে দুই হাজার টাকা।

অনলাইন পত্রিকা নিবন্ধনের ফি জমা দেওয়ার নির্দেশ

এর আগে গত ৩০ জুলাই বাংলা ট্রিবিউনসহ ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পায়। আর গত ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব অনলাইনকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়।

আরও পড়ুন- 

বাংলা ট্রিবিউনসহ ৩৪টি অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেলো

৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধনের জন্য নির্বাচিত

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ