কোলাহল নেই ছেঁউড়িয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ১১:৪৮আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:৩২

লালনের মাজার প্রতিবছর ১ কার্তিক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের তিরোধান দিবস পালন করা হয়। কিন্ত এবারের আয়োজনে বাধা করোনা। স্থগিত করা হয়েছে তিরোধান দিবসের সব আয়োজন। অনুষ্ঠান না হাওয়ায় হতাশ লালন ভক্ত ও অনুরাগীরা। বছরের এই সময় মাজার প্রাঙ্গণ লালন শাহের সাধু-ভক্তের পদচারণায় মুখর থাকলেও এবার তা একেবারেই ফাঁকা। দু-একজন বাউল সাধক বিচ্ছিন্নভাবে আসলেও মাজারে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছেন।

সরেজমিন ছেঁউড়িয়ায় ঘুরে দেখা যায়, মাজারের প্রবেশদ্বার তালাবদ্ধ। ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না। অনেকে আবার মাজার প্রাঙ্গণ তালাবদ্ধ দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

লালনের মাজার

করোনা পরিস্থিতির কারণে আগামী ১ কার্তিক (১৭ অক্টোবর) লালনের ১৩০তম তিরোধান দিবসের সব আয়োজন বন্ধ ঘোষণা করেছেন কুষ্টিয়া লালন একাডেমি। ৪ অক্টোবর কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন।

তিনি বলেন, কুষ্টিয়ায় এখন পর্যন্ত অনেকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত অবস্থায় আছেন। আশঙ্কা করা হচ্ছে যদি বড় ধরনের গণজমায়েত করা হয়, তাহলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এমন পরিস্থিতি বিবেচনায় লালনের মাজার প্রাঙ্গণে প্রতি বছরের মতো এ বছর বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩০তম তিরোধান দিবস পালন করা সম্ভব নয়।

লালনের মাজার

প্রসঙ্গত, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই স্মরণোৎসব চালিয়ে আসছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম